মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ২

মৌলভীবাজারে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে মৌলভীবাজার শহরের শমশেনগর সড়কে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এর আগে শমশেনগর সড়কে ছাত্রলীগের কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজার শহরে ছাত্রলীগ মিছিল করেছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার আগমন ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানারসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কয়েকজন মিলে ১ মিনিটের মতো মিছিল করেছে। পুলিশ সঙ্গে সঙ্গে মিছিলে ধাওয়া করে দু\'জনকে আটক করেছে। মাহিদুল ইসলাম/এএইচ/জেআইএম

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে পুলিশের ধাওয়া, আটক ২

মৌলভীবাজারে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকালে মৌলভীবাজার শহরের শমশেনগর সড়কে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

এর আগে শমশেনগর সড়কে ছাত্রলীগের কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজার শহরে ছাত্রলীগ মিছিল করেছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার আগমন ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানারসহ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কয়েকজন মিলে ১ মিনিটের মতো মিছিল করেছে। পুলিশ সঙ্গে সঙ্গে মিছিলে ধাওয়া করে দু'জনকে আটক করেছে।

মাহিদুল ইসলাম/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow