মৌলভীবাজারে ৪ ওসিসহ ৩ পুলিশ পরিদর্শককে বদলি
মৌলভীবাজারে কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ নিরস্ত্র পুলিশ পরিদর্শকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়। অফিস আদেশে তিনটি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ মোট ৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বিভিন্ন পদে বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা গেছে, কুলাউড়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে পুলিশ পরিদর্শক অপরাধ শাখা, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালকে পুলিশ পরিদর্শক সদর সার্কেল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন তালুকদারকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্নাকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক দিলীপ কান্ত নাথকে পুলিশ পরিদর্শক (প্রশাসন) পুলিশ অফিসে, পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিনকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর
মৌলভীবাজারে কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ নিরস্ত্র পুলিশ পরিদর্শকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে তিনটি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ মোট ৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বিভিন্ন পদে বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, কুলাউড়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে পুলিশ পরিদর্শক অপরাধ শাখা, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ালকে পুলিশ পরিদর্শক সদর সার্কেল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন তালুকদারকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্নাকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক দিলীপ কান্ত নাথকে পুলিশ পরিদর্শক (প্রশাসন) পুলিশ অফিসে, পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিনকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আব্দুল মালিককে জুড়ী থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
মাহিদুল ইসলাম/এফএ/এমএস
What's Your Reaction?