মৌসুম শেষ হওয়ার আগেই রেঁধে ফেলুন কাঁচা আমের ডাল ফ্রাই

গরমের এই মৌসুমে কাঁচা আম যেন রান্নাঘরের সবচেয়ে প্রিয় উপাদানগুলোর একটি। টক-মিষ্টি স্বাদের এই ফল শুধু শরবত বা আচারেই নয়, ভাতের সঙ্গে জমিয়ে খাওয়ার মতো নানা পদেও এনে দেয় ভিন্ন মাত্রা। তারই মধ্যে কাঁচা আমের ডাল ফ্রাই হতে পারে দারুণ এক ঘরোয়া আয়োজন। মসুর বা মুগ ডালের সঙ্গে কাঁচা আমের হালকা টক স্বাদ, আর ফোড়নের ঘ্রাণ মিলিয়ে এই পদ একদিকে যেমন রুচি বাড়ায়, তেমনি গরমে শরীরেও এনে দেয় স্বস্তি। মৌসুম শেষ হওয়ার আগেই তাই সহজ উপায়ে রান্না করে ফেলতে পারেন সুস্বাদু কাঁচা আমের ডাল ফ্রাই। রইলো রেসিপি- উপকরণ ডাল ১ কাপ কাঁচা আম ২টি হলুদগুঁড়ো ১ চা চামচ পানি ২ কাপ ঘি ২ টেবিল চামচ জিরা ১ টেবিল চামচ শুকনো মরিচ ২-৩টি লবণ স্বাদমতো আরও পড়ুন: ছুটির দুপুরে পাতে রাখুন দই বিফ কলার খোসা দিয়েই বানিয়ে নিন বাহারি সব পদ যেভাবে তৈরি করবেন প্রথমে ডাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি প্রেসার কুকারে ভেজানো ডাল, প্রয়োজনমতো পানি, লবণ, হলুদ এবং আঁটি-সহ কাঁচা আমের টুকরো দিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে বসিয়ে দিন। ৩ থেকে ৫টি সিটি হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং ভেতরের ভাপ স্বাভাবিকভাবে বের হয়ে গেলে কুকারের ঢাক

মৌসুম শেষ হওয়ার আগেই রেঁধে ফেলুন কাঁচা আমের ডাল ফ্রাই

গরমের এই মৌসুমে কাঁচা আম যেন রান্নাঘরের সবচেয়ে প্রিয় উপাদানগুলোর একটি। টক-মিষ্টি স্বাদের এই ফল শুধু শরবত বা আচারেই নয়, ভাতের সঙ্গে জমিয়ে খাওয়ার মতো নানা পদেও এনে দেয় ভিন্ন মাত্রা। তারই মধ্যে কাঁচা আমের ডাল ফ্রাই হতে পারে দারুণ এক ঘরোয়া আয়োজন।

মসুর বা মুগ ডালের সঙ্গে কাঁচা আমের হালকা টক স্বাদ, আর ফোড়নের ঘ্রাণ মিলিয়ে এই পদ একদিকে যেমন রুচি বাড়ায়, তেমনি গরমে শরীরেও এনে দেয় স্বস্তি। মৌসুম শেষ হওয়ার আগেই তাই সহজ উপায়ে রান্না করে ফেলতে পারেন সুস্বাদু কাঁচা আমের ডাল ফ্রাই। রইলো রেসিপি-

উপকরণ

  • ডাল ১ কাপ
  • কাঁচা আম ২টি
  • হলুদগুঁড়ো ১ চা চামচ
  • পানি ২ কাপ
  • ঘি ২ টেবিল চামচ
  • জিরা ১ টেবিল চামচ
  • শুকনো মরিচ ২-৩টি
  • লবণ স্বাদমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে ডাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি প্রেসার কুকারে ভেজানো ডাল, প্রয়োজনমতো পানি, লবণ, হলুদ এবং আঁটি-সহ কাঁচা আমের টুকরো দিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে বসিয়ে দিন। ৩ থেকে ৫টি সিটি হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং ভেতরের ভাপ স্বাভাবিকভাবে বের হয়ে গেলে কুকারের ঢাকনা খুলুন।

এবার আলাদা একটি ছোট কড়াইয়ে ঘি গরম করে শুকনো মরিচ, জিরা দিয়ে ফোড়ন দিন। এই ফোড়নটি রান্না করা ডালের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর পছন্দ অনুযায়ী ডালের ঘনত্ব ঠিক করতে ঢাকনা ছাড়া অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করতে পারেন। চাইলে একে হালকা পাতলা ঝোলের মতো রাখা যায়, আবার চাইলে কিছুটা ঘন ও মাখামাখা রূপেও তৈরি করা সম্ভব। সবশেষে গরম ভাত, আচার বা যেকোনো ভাজা পদসহ পরিবেশন করুন সুস্বাদু কাঁচা আমের ডাল ফ্রাই—যা ডাল মাখা নামেও অনেকের কাছে পরিচিত।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow