ম্যাচ চলাকালীন কোকেনের নেশায় বুঁদ! দুই বছর নিষিদ্ধ নিউজিল্যান্ড তারকা
কোকেন সেবনের অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। গত বছরের শেষে কাউন্টি ক্রিকেটে খেলার সময় এই কাণ্ডটি ঘটিয়ে ছিলেন ডগ ব্রেসওয়েল। তদন্ত চলাকালীন অবসরও নিয়ে ফেলেন ৩৫ বছর বয়সি বোলার। তাতেও রেহাই মিলল না। ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের দলে ছিলেন ব্রেসওয়েল। গত ২৫ সেপ্টেম্বর চেমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের ম্যাচ চলাকালীন তার নমুনা সংগ্রহ করা হয়। লন্ডনে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির অন্তর্ভুক্ত ল্যাবরেটরি ব্রেসওয়েলের শরীরে কোকেনের উপস্থিতি নিশ্চিত করেছে। ম্যাচের প্রথম দিন ২৪ সেপ্টেম্বর ও দ্বিতীয় দিন ২৫ সেপ্টেম্বর সকালে কোকেন সেবনের কথা তিনি স্বীকার করেন। তবে জানা যায় কোকেন সেবনের প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েনি। মাদকের অপব্যবহারের শাস্তি হিসেবে তাকে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত চলাকালীনই, ডিসেম্বর মাসে ব্রেসওয়েল অবসর নিয়ে নেন। তিনি শাস্তি মেনে নিয়েছেন। ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত তার শাস্তি বহাল থাকবে। তবে দিল্লি ডেয়ারডেভিলসের সাবেক পেসারের এমন ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০২৪ সালেও মাদক সে
কোকেন সেবনের অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। গত বছরের শেষে কাউন্টি ক্রিকেটে খেলার সময় এই কাণ্ডটি ঘটিয়ে ছিলেন ডগ ব্রেসওয়েল। তদন্ত চলাকালীন অবসরও নিয়ে ফেলেন ৩৫ বছর বয়সি বোলার। তাতেও রেহাই মিলল না। ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের দলে ছিলেন ব্রেসওয়েল।
গত ২৫ সেপ্টেম্বর চেমসফোর্ডে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের ম্যাচ চলাকালীন তার নমুনা সংগ্রহ করা হয়। লন্ডনে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির অন্তর্ভুক্ত ল্যাবরেটরি ব্রেসওয়েলের শরীরে কোকেনের উপস্থিতি নিশ্চিত করেছে। ম্যাচের প্রথম দিন ২৪ সেপ্টেম্বর ও দ্বিতীয় দিন ২৫ সেপ্টেম্বর সকালে কোকেন সেবনের কথা তিনি স্বীকার করেন। তবে জানা যায় কোকেন সেবনের প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েনি। মাদকের অপব্যবহারের শাস্তি হিসেবে তাকে দুই বছর নিষিদ্ধ করা হয়েছে।
তদন্ত চলাকালীনই, ডিসেম্বর মাসে ব্রেসওয়েল অবসর নিয়ে নেন। তিনি শাস্তি মেনে নিয়েছেন। ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত তার শাস্তি বহাল থাকবে। তবে দিল্লি ডেয়ারডেভিলসের সাবেক পেসারের এমন ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০২৪ সালেও মাদক সেবনের অভিযোগে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছিলেন।
এই ঘটনার পর এসক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ব্রেসওয়েলের উপর নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্তকে ক্লাব সমর্থন করে। আমাদের সব কর্মচারী পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখে। ক্লাব ব্রেসওয়েলের আচরণকে সমর্থন করে না। আমরা তার পুনর্বাসন প্রক্রিয়ার ব্যবস্থা করব।’
নিউজিল্যান্ডের হয়ে ২৮ টেস্টে ৭৪টি উইকেট ও ২১টি ওয়ানডেতে ২৬টি উইকেট পেয়েছিলেন ব্রেসওয়েল।
What's Your Reaction?