ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, রাবি শিবিরের বিক্ষোভ
বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশ হয়। এ সময় শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা দ্রুত বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। মিছিল পরবর্তী সমাবেশে রাবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী সজিব বলেন, ক্ষমতার মসনদে যারা বসে আছেন, তাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই, জুলাইয়ের যে রক্তক্ষয়ী আন্দোলন, এর যাত্রা এই লাইব্রেরির মেইন গেট থেকে। আর সেই আন্দোলনে হাসিনা পালানোর আগ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক-অরাজনৈতিক প্রতিটি শিক্ষার্থী অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে কোটার ইস্যুতে, বৈষম্যের ইস্যুতে, শিক্ষা নিয়ে টালবাহানার ইস্যুতে শুধু ছাত্রশিবির নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে আমরা ভূমিকা রাখতে চাই।
বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশ হয়।
এ সময় শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তা দ্রুত বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।
মিছিল পরবর্তী সমাবেশে রাবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী সজিব বলেন, ক্ষমতার মসনদে যারা বসে আছেন, তাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই, জুলাইয়ের যে রক্তক্ষয়ী আন্দোলন, এর যাত্রা এই লাইব্রেরির মেইন গেট থেকে। আর সেই আন্দোলনে হাসিনা পালানোর আগ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক-অরাজনৈতিক প্রতিটি শিক্ষার্থী অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে কোটার ইস্যুতে, বৈষম্যের ইস্যুতে, শিক্ষা নিয়ে টালবাহানার ইস্যুতে শুধু ছাত্রশিবির নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে আমরা ভূমিকা রাখতে চাই।
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, আমরা লক্ষ্য করলাম শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত জানিয়েছে এনটিআরসির মধ্য দিয়ে আর শিক্ষকদের নিয়োগ করা হবে না, করা হবে সেই স্কুল কলেজের গভর্নিং কমিটির দ্বারা। বিগত সময়ে ১৫ সালের আগ পর্যন্ত কীভাবে নিয়োগ হয়েছে এগুলো আমাদের সবার জানা আছে। একটা হাইস্কুল কিংবা কলেজের চাকরির জন্য গভর্নিং বডিকে ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুস দিয়ে চাকরি নেওয়া হতো।
তিনি আরও বলেন, ওই গভর্নিং কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি নিজ মেয়েকে বিয়ে দেওয়ার চুক্তিতে হবু জামাইকে চাকরিতে ঢুকিয়ে দেন। এমন ঘটনাও ঘটেছে। আজকে সেইরকম দুর্নীতি ও স্বজন প্রীতির আবারও নতুন করে অধ্যায় চালুর চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী। আমরা স্পষ্টভাবে বলতে চাই ২৪ পরবর্তী বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন, দুর্নীতির, স্বজন প্রীতির কোনো স্থান দেওয়া হবে না।
এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
