ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের

চট্টগ্রামের মিরসরাইয়ে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজ রাহিক (২১) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইমতিয়াজ উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ইমতিয়াজের আত্মীয় মো. রিয়াদ হোসেন জাগো নিউজকে বলেন, আমার ভাগিনা ইমতিয়াজ রাহিক কিছুদিন ধরে জ্বরে ভুগছিলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে যায়। রোববার বিকেলে আবার শরীর খারাপ লাগলে মিঠাছরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থান অবনতি হলে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টায় সে মারা যায়। চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগে দায়িত্বরত চিকিৎসক নুরতোমিজ ভূঁইয়া রিয়াদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, জ্বরে আক্রান্ত রোগী ইমতিয়াজের পুরো শরীরে ভাইরাসে ছড়িয়ে পড়েছ। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এম মাঈন উদ্দিন/এনএইচআর/এমএস

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের

চট্টগ্রামের মিরসরাইয়ে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজ রাহিক (২১) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইমতিয়াজ উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

ইমতিয়াজের আত্মীয় মো. রিয়াদ হোসেন জাগো নিউজকে বলেন, আমার ভাগিনা ইমতিয়াজ রাহিক কিছুদিন ধরে জ্বরে ভুগছিলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে যায়। রোববার বিকেলে আবার শরীর খারাপ লাগলে মিঠাছরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থান অবনতি হলে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টায় সে মারা যায়।

চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগে দায়িত্বরত চিকিৎসক নুরতোমিজ ভূঁইয়া রিয়াদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, জ্বরে আক্রান্ত রোগী ইমতিয়াজের পুরো শরীরে ভাইরাসে ছড়িয়ে পড়েছ। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow