ময়মনসিংহে ডাম্প ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ নগরীর মনতলা বাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন মনতলা বাজারের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া দুই নারী যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা চলছে। কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) হান্নানউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদ

ময়মনসিংহে ডাম্প ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ নগরীর মনতলা বাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন মনতলা বাজারের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবং আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া দুই নারী যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা চলছে।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) হান্নানউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ চলছে।

হোসাইন সুলভ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow