ময়মনসিংহে ডিবি-থানার অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহ পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পরিচালিত অভিযানে শহরের গাঙ্গীনাপাড় ট্রাফিক মোড় ও জিলা স্কুল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান নূর (২৩), পাপ্পু (২২), এছাক (১৯), সোহেল (২৪), কমল সরকার (৩২) এবং সুলতান মিয়া (৩০)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী হাসান নূরের বিরুদ্ধে একটি,পাপ্পুর বিরুদ্ধে একটি এবং সুলতান মিয়ার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। বাকি আসামিদের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য যাচাই করা হচ্ছে।আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে পৃথক অভিযানে মোট ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। নগরীতে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ময়মনসিংহে ডিবি-থানার অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহ পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পরিচালিত অভিযানে শহরের গাঙ্গীনাপাড় ট্রাফিক মোড় ও জিলা স্কুল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান নূর (২৩), পাপ্পু (২২), এছাক (১৯), সোহেল (২৪), কমল সরকার (৩২) এবং সুলতান মিয়া (৩০)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী হাসান নূরের বিরুদ্ধে একটি,পাপ্পুর বিরুদ্ধে একটি এবং সুলতান মিয়ার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। বাকি আসামিদের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও তথ্য যাচাই করা হচ্ছে।আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে পৃথক অভিযানে মোট ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। নগরীতে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow