ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৪১
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ শিশু। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুটির বয়স ১১ মাস। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে আসা। গত ১৯ এপ্রিল হামের লক্ষণ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মমেক হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৪১টি শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮টি শিশু। চলতি বছরের ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ৬৫২টি শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫৭ জন। তবে সংক্রমণের এই সময়ে এখন পর্যন্ত মোট ১৫টি শিশুর মৃত্যু হয়েছে, যা অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ শিশু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুটির বয়স ১১ মাস। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে আসা। গত ১৯ এপ্রিল হামের লক্ষণ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
মমেক হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৪১টি শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮টি শিশু।
চলতি বছরের ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ৬৫২টি শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫৭ জন। তবে সংক্রমণের এই সময়ে এখন পর্যন্ত মোট ১৫টি শিশুর মৃত্যু হয়েছে, যা অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ৪১ জন রোগী ভর্তি হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করছি।
What's Your Reaction?