ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন আরও ১৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৭ শিশু।
বুধবার (২৭ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
মারা যাওয়া ১৭ মাস বয়সী ছেলে শিশুটি নেত্রকোন জেলার পূর্বধলার উপজেলার। গত ২০ মে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশুটির মৃত্যু। হামের লক্ষণের পাশাপাশি শিশুটি নিউমোনিয়া ও হার্ট ফেইলরে আক্রান্ত ছিল বলে শিশুর মৃত্যু সনদে উল্লেখ করা হয়।
অপরদিকে ৮ মাস বয়সী ছেলে শিশুটি নেত্রকোনা জেলার কমলাকান্দ দেওনাথ গ্রামের। গত ১৬ মে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাত ৯টার দিকে শিশুটি মারা যায়।
মেয়েকে নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা আফরোজা আক্তার আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করে বলেন, গত তিন দিনে আমার চোখের সামনে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একজন মা হিসেবে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি। আমার মেয়ে রাকিবার অবস্থাও ভালো নয়। শিশুদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই একজন বা দুজন করে মার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন আরও ১৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৭ শিশু।
বুধবার (২৭ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
মারা যাওয়া ১৭ মাস বয়সী ছেলে শিশুটি নেত্রকোন জেলার পূর্বধলার উপজেলার। গত ২০ মে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশুটির মৃত্যু। হামের লক্ষণের পাশাপাশি শিশুটি নিউমোনিয়া ও হার্ট ফেইলরে আক্রান্ত ছিল বলে শিশুর মৃত্যু সনদে উল্লেখ করা হয়।
অপরদিকে ৮ মাস বয়সী ছেলে শিশুটি নেত্রকোনা জেলার কমলাকান্দ দেওনাথ গ্রামের। গত ১৬ মে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাত ৯টার দিকে শিশুটি মারা যায়।
মেয়েকে নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা আফরোজা আক্তার আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করে বলেন, গত তিন দিনে আমার চোখের সামনে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একজন মা হিসেবে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি। আমার মেয়ে রাকিবার অবস্থাও ভালো নয়। শিশুদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই একজন বা দুজন করে মারা যাচ্ছে। এভাবে মৃত্যু বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
তিনি আরও বলেন, এত বড় একটি হাসপাতালে শিশুদের জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধা নেই। আইসিইউ ব্যবস্থা থাকলে হয়তো এতগুলো শিশুর মৃত্যু হতো না। সরকারের উচিত দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও আইসিইউ সুবিধা নিশ্চিত করা। আমি এখন কী করব বুঝে উঠতে পারছি না। আল্লাহই ভালো জানেন আমাদের কপালে কী আছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ১৪ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।