যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক। এবারই প্রথম উপ-উপাচার্য পেল যবিপ্রবি। রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যবিপ্রবি আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লন, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, খুলনা বিশ্ববিদ্যালয়-কে যবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর, উপর্যুক্ত পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য শেখ মাহমুদুল হাসান বলেন, আমি প্রজ্ঞাপন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক। এবারই প্রথম উপ-উপাচার্য পেল যবিপ্রবি। রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যবিপ্রবি আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লন, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, খুলনা বিশ্ববিদ্যালয়-কে যবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর, উপর্যুক্ত পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য শেখ মাহমুদুল হাসান বলেন, আমি প্রজ্ঞাপন হাতে পেয়েছি। আমার হাতে কিছু কাজ রয়েছে। আশা করছি কালকের মধ্যেই যোগদান করতে পারব।
What's Your Reaction?