যশোরে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কার্নিভাল-২০২৬’ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় মনিরামপুরিয়ান শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী।
সোমবার (১ জুন) সকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম মণিরামপুর’-এর আয়োজনে মনিরামপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমদাদুল হক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম. রাকিবুল ইসলাম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় মনিরামপুরিয়ান টিম কে হারিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মনিরামপুরিয়ান টিম চ্যাম্পিয়ান হয়।
দিনব্যাপী

দিনব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা তরুণদের মধ্যে ঐক্য, নেতৃত্বের বিকাশ এবং খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।