যশোরে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাত একটার দিকে বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সকিনা বেগম (৬০) শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা এবং লাল চাঁদ খলিফার স্ত্রী। মঙ্গলবার তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, সকিনা বেগমের ছেলে শহিদুল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান বাসায় রান্না হয়নি। এসময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে গেছেন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি বস্তার মধ্যে মরদেহ দেখতে পান শহিদুল। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পে

যশোরে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাত একটার দিকে বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সকিনা বেগম (৬০) শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা এবং লাল চাঁদ খলিফার স্ত্রী। মঙ্গলবার তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকিনা বেগমের ছেলে শহিদুল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান বাসায় রান্না হয়নি। এসময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে গেছেন।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন।

পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি বস্তার মধ্যে মরদেহ দেখতে পান শহিদুল। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, শহরের বেজপাড়া থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুতই পুরো ঘটনা ব্রিফিং করে জানানো হবে।

মিলন রহমান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow