যশোরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ
যশোর শহরতলির ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়া এলাকায় কামগাজি পুকুরের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)। স্থানীয় সূত্র জানায়, বিকেলে খেলাধুলার সময় শিশু দুটি একটি বোমাসদৃশ বস্তুর সংস্পর্শে আসে। একপর্যায়ে সেটি হঠাৎ বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত রেজওয়ানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মাসুম হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের উৎস ও বস্তুটি কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
যশোর শহরতলির ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়া এলাকায় কামগাজি পুকুরের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ওই এলাকার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে খেলাধুলার সময় শিশু দুটি একটি বোমাসদৃশ বস্তুর সংস্পর্শে আসে। একপর্যায়ে সেটি হঠাৎ বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত রেজওয়ানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মাসুম হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণের উৎস ও বস্তুটি কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?