যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন

যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ বাস মালিকের। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক একটার দিকে কে বা কারা এ ঘটনা ঘটায়। এতে ঢাকা মেট্রো-ব-১৪২০৯৮ নম্বরের বাসটি পুড়ে যায় এবং ভেতরে থাকা অধিকাংশ মালামাল ছাই হয়ে যায়। পাশেই রাখা আরেকটি বাসও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাসের মালিক আবু বক্কর সিদ্দিকি বেলাল জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ভোটের সময় বাসটি দলীয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন বাসটির ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটতে পারে। স্থানীয় বিএনপি নেতা রুহুল হোসেনসহ অন্য নেতাকর্মীরা দাবি করেন, আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ বি

যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন

যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ বাস মালিকের।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক একটার দিকে কে বা কারা এ ঘটনা ঘটায়। এতে ঢাকা মেট্রো-ব-১৪২০৯৮ নম্বরের বাসটি পুড়ে যায় এবং ভেতরে থাকা অধিকাংশ মালামাল ছাই হয়ে যায়। পাশেই রাখা আরেকটি বাসও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাসের মালিক আবু বক্কর সিদ্দিকি বেলাল জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ভোটের সময় বাসটি দলীয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন বাসটির ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বিএনপি নেতা রুহুল হোসেনসহ অন্য নেতাকর্মীরা দাবি করেন, আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, খবর পেয়ে রাতেই তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, নাকি সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মিলন রহমান/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow