যশোরে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন

যশোরের বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনী খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল। জানা গেছে, মামনী খাতুন বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে অবস্থিত আসামির দুই তলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন ৪৯/বি কোম্পানি আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম। তল্লাশিতে ওই বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের শোবার ঘরের খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে বেনাপোল থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনী খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বুধবার রায় ঘোষণার পর বিচারক আসামিকে কারাগারে

যশোরে মাদক মামলায় কারবারির যাবজ্জীবন

যশোরের বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনী খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক মোসা. ফৌজিয়া হাফহা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।

জানা গেছে, মামনী খাতুন বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে অবস্থিত আসামির দুই তলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন ৪৯/বি কোম্পানি আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম।

তল্লাশিতে ওই বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের শোবার ঘরের খাটের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে বেনাপোল থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন মামনী খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বুধবার রায় ঘোষণার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিলন রহমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow