যশোরে সাড়ে চার হাজার পিস নেশা দ্রব্য ট্যাপেন্টাডলসহ আটক ১

যশোরে সাড়ে চার হাজার পিস নেশা দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ডিসকভারি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ১৪ মে দুপুর ১টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়ার কেঁড়াগাছী গ্রামের হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, তাদের কাছে খবর আসে সাতক্ষীরা থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল নিয়ে যশোরের দিকে আসছে। পরে তারা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেলযোগে ইমরানকে আসতে দেখে সন্দেহ হয়। পরে তার মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া আলামতের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

যশোরে সাড়ে চার হাজার পিস নেশা দ্রব্য ট্যাপেন্টাডলসহ আটক ১

যশোরে সাড়ে চার হাজার পিস নেশা দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ডিসকভারি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

১৪ মে দুপুর ১টার দিকে পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইমরান হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়ার কেঁড়াগাছী গ্রামের হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, তাদের কাছে খবর আসে সাতক্ষীরা থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল নিয়ে যশোরের দিকে আসছে। পরে তারা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেলযোগে ইমরানকে আসতে দেখে সন্দেহ হয়। পরে তার মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া আলামতের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow