যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন আজ

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ভোটার ও প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনে নয়টি পদের মধ্যে তিনটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ছয়টি পদে ১২জন প্রার্থী ভোটযুদ্ধের মাঠে রয়েছেন। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইউনিয়নের ৯২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল রাজ্জাক ও পলাশ প্রতিদ্বন্দ্বিতায় করছেন। সাধারণ সম্পাদক নির্বাচনি লড়াইয়ে রয়েছেন মো. জিলহাজ হোসেন ও মো. তৌহিদুর রহমান তুহিন। এছাড়া সহসভাপতি পদে মো. সিদ্দিকুর রহমান ও মো. আসাদুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম ও এস এম আসলাম উদ্দীন, প্রচার সম্পাদক পদে মো. শাহেব আলী ও আজিবর রহমান, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন ও ফজলু হক নির্বাচনি লড়াইয়ে রয়েছে। এদিকে সহ-সাধারণ সম্পাদক পদে মো. ওলিয়ার রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আল আমিন ও কার্যনির্বাহী সদস্য পদে মো. নূর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন আজ

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই ভোটার ও প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নির্বাচনে নয়টি পদের মধ্যে তিনটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ছয়টি পদে ১২জন প্রার্থী ভোটযুদ্ধের মাঠে রয়েছেন। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইউনিয়নের ৯২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল রাজ্জাক ও পলাশ প্রতিদ্বন্দ্বিতায় করছেন। সাধারণ সম্পাদক নির্বাচনি লড়াইয়ে রয়েছেন মো. জিলহাজ হোসেন ও মো. তৌহিদুর রহমান তুহিন।

এছাড়া সহসভাপতি পদে মো. সিদ্দিকুর রহমান ও মো. আসাদুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম ও এস এম আসলাম উদ্দীন, প্রচার সম্পাদক পদে মো. শাহেব আলী ও আজিবর রহমান, দপ্তর সম্পাদক পদে ফারুক হোসেন ও ফজলু হক নির্বাচনি লড়াইয়ে রয়েছে।

এদিকে সহ-সাধারণ সম্পাদক পদে মো. ওলিয়ার রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আল আমিন ও কার্যনির্বাহী সদস্য পদে মো. নূর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন এবং সদস্য এসএম তৌহিদুর রহমান ও আনোয়ারুল কবীর নান্টু।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন বলেন, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের গঠনতন্ত্র ও সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (৪ জুলাই) কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিটি বদ্ধপরিকর।

মিলন রহমান/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow