যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. হানিফ ব্যাপারী (৭০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে। রোববার (০৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়ি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরও তিনজন। নিহত মো. হানিফ ব্যাপারী শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যপারীর ছেলে। আহতরা হলেন, একই উপজেলার খোন্তাকাটা গ্রামের সুরমা বেগম (৩৫), রাজৈর গ্রামের মো. হানিফ হাওলাদার (৪৫) ও চালিতাবুনিয়া গ্রামের মো. সোহেল হাওলাদার। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) উদয় শঙ্কর বলেন, নিহতের মরদেহ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ দেওয়া হবে। নাহিদ ফরাজী/কেজে/জেআইএম

যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. হানিফ ব্যাপারী (৭০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে।

রোববার (০৯ আগস্ট) সকালে উপজেলার রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়ি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরও তিনজন।

যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

নিহত মো. হানিফ ব্যাপারী শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যপারীর ছেলে। আহতরা হলেন, একই উপজেলার খোন্তাকাটা গ্রামের সুরমা বেগম (৩৫), রাজৈর গ্রামের মো. হানিফ হাওলাদার (৪৫) ও চালিতাবুনিয়া গ্রামের মো. সোহেল হাওলাদার। অবস্থা গুরুতর হওয়ায় এদের মধ্যে দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) উদয় শঙ্কর বলেন, নিহতের মরদেহ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ দেওয়া হবে।

নাহিদ ফরাজী/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow