কারাফটকে ফের গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী টেম্পু
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পুকে (৩৫) জামিনে মুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার মুহূর্তে নতুন একটি মামলায় আবার গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী। তিনি বলেন, টেম্পু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। অতীতে ১৩ বার গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাই নতুন মামলায় তাকে আইনানুগভাবে গ্রেফতার দেখানো হয়েছে। আরও পড়ুন পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেফতার পুলিশ জানায়, ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় টেম্পুকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ আদালত তার মুক্তির নির্দেশ দেন। সে অনুযায়ী কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করলেও নতুন মামলায় গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে থাকা প্রিভেন্টিভ ডিটেনশন ওয়ারেন্ট (পিডব্লিউডি) বহাল থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি। পুলিশের তথ্যমতে, টেম্পুর বিরুদ্ধে খুন, ডাকাতি, ছ
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পুকে (৩৫) জামিনে মুক্তির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার মুহূর্তে নতুন একটি মামলায় আবার গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
তিনি বলেন, টেম্পু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। অতীতে ১৩ বার গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তাই নতুন মামলায় তাকে আইনানুগভাবে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় টেম্পুকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ আদালত তার মুক্তির নির্দেশ দেন। সে অনুযায়ী কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করলেও নতুন মামলায় গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে থাকা প্রিভেন্টিভ ডিটেনশন ওয়ারেন্ট (পিডব্লিউডি) বহাল থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি।
পুলিশের তথ্যমতে, টেম্পুর বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ অন্তত ৩০টি মামলা বিচারাধীন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১৩ বার গ্রেফতার হওয়ার পরও প্রতিবার জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে পুলিশের দাবি।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?
