যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইকালে দেবর-ভাবি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেশে এসে একটি প্রাইভেটকার চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার পূর্বপাশে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) ও জোবেদা খানম চৌধুরী। তারা সম্পর্কে দেবর-ভাবি। আহত চালকের নাম মো. সেলিম (৪২)। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মিঠারখাল এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে একটি কালো রঙের গাড়ি ভাড়া করে মিরসরাইয়ের সিপি মোড় এলাকায় যান ইয়াছা ও জোবেদা। বিকেলে সেখানে তারা চালককে মারধর করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে পুলিশ আহত চালক ও আটক দুজনকে হাসপ

যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইকালে দেবর-ভাবি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেশে এসে একটি প্রাইভেটকার চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার পূর্বপাশে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) ও জোবেদা খানম চৌধুরী। তারা সম্পর্কে দেবর-ভাবি। আহত চালকের নাম মো. সেলিম (৪২)। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মিঠারখাল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর অলংকার মোড় থেকে একটি কালো রঙের গাড়ি ভাড়া করে মিরসরাইয়ের সিপি মোড় এলাকায় যান ইয়াছা ও জোবেদা। বিকেলে সেখানে তারা চালককে মারধর করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে পুলিশ আহত চালক ও আটক দুজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে আসা দুই যাত্রী চালককে মারধর করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গাড়ির মালিকও থানায় এসেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow