যাদুকাটা নদীতে গোসলে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গোসল করতে নেমে আবু সুফিয়ান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার যাদুকাটা নদীর সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আবু সুফিয়ান উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশগড় গ্রামের রবি মিয়ার ছেলে। সে স্থানীয় শাহ আরেফিন দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুফিয়ান তার মাদ্রাসার ৪-৫ জন সহপাঠীর সঙ্গে যাদুকাটা নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে তারা সীমান্ত পিলার ১২০৩ এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১২০০ গজ ভেতরে ঢুকে পড়ে। সেখানে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে সুফিয়ান হঠাৎ নিখোঁজ হয়ে যায়। প্রাথমিকভাবে সহপাঠীরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এলাকাবাসী দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়েও সুফিয়ানের কোনো সন্ধান পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে নিখোঁজ হওয়ার স্থানটি ভারতের অভ্যন্তরে হওয়ায় উদ্ধার তৎপরতায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসল

যাদুকাটা নদীতে গোসলে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে গোসল করতে নেমে আবু সুফিয়ান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার যাদুকাটা নদীর সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আবু সুফিয়ান উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশগড় গ্রামের রবি মিয়ার ছেলে। সে স্থানীয় শাহ আরেফিন দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুফিয়ান তার মাদ্রাসার ৪-৫ জন সহপাঠীর সঙ্গে যাদুকাটা নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার একপর্যায়ে তারা সীমান্ত পিলার ১২০৩ এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১২০০ গজ ভেতরে ঢুকে পড়ে। সেখানে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতে সুফিয়ান হঠাৎ নিখোঁজ হয়ে যায়। প্রাথমিকভাবে সহপাঠীরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এলাকাবাসী দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়েও সুফিয়ানের কোনো সন্ধান পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে নিখোঁজ হওয়ার স্থানটি ভারতের অভ্যন্তরে হওয়ায় উদ্ধার তৎপরতায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম জানান, আমরা খবর পাওয়া মাত্রই যাদুকাটা নদীর তীরে পৌঁছে অনুসন্ধানের চেষ্টা করেছি। কিন্তু দুর্ঘটনাটি ভারতীয় সীমানার ভেতরে ঘটায় আমাদের পক্ষে তাৎক্ষণিকভাবে সরাসরি কোনো উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক বা পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow