যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে : সুলতান সালাউদ্দিন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আশা করি, ঈদের ছুটিতে সবাই নিরাপদ নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। বুধবার ( ১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। সবকিছুই উনার নজরে রয়েছে। আশা করি বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা জনগণের সেবক হয়ে কাজ করব। আমরা যতক্ষণ আছি জনগণের সেবা দিয়ে যাব। এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সড়ক মহাসড়কের কী অবস্থা এগুলো জানতে প্রধানমন্ত্রীর নির্দেশে সকালবেলায় মন্ত্রী এসেছেন। আমাদের ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে এটা নিয়ে সরকার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আশা করি, ঈদের ছুটিতে সবাই নিরাপদ নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
বুধবার ( ১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। সবকিছুই উনার নজরে রয়েছে। আশা করি বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা জনগণের সেবক হয়ে কাজ করব। আমরা যতক্ষণ আছি জনগণের সেবা দিয়ে যাব।
এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সড়ক মহাসড়কের কী অবস্থা এগুলো জানতে প্রধানমন্ত্রীর নির্দেশে সকালবেলায় মন্ত্রী এসেছেন। আমাদের ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে এটা নিয়ে সরকার কতটুকু সিরিয়াস বোঝা যাচ্ছে। আমরা আশা করব আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা সুন্দর ও নির্বিঘ্ন হবে।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসড়কের অবস্থা ২৪ ঘণ্টা মনিটরিং করছেন। ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদ, নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে তিনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশের আলোকেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
What's Your Reaction?