যারা আল্লাহর ঘরে মেহমান হওয়ার ডাক পেয়েছেন তারা বড়ই সৌভাগ্যবান

ট্রাভেল জোন’র হজ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, প্রত্যেক মুসলমান সারাজীবন আশায় থাকেন জীবনে একবার হলেও হজ করবেন। কিন্তু আর্থিক, শারীরিক নানা সমস্যার কারণে সেটা সবার পক্ষে সম্ভব হয় না। যারা আল্লাহর ঘরে মেহমান হয়ে যাওয়ার ডাক পেয়েছেন তারা বড়ই সৌভাগ্যবান। তাদের সেবা করতে পেরে আমরাও গর্বিত। আল্লাহর দরবারে শুকরিয়া করি, যাতে হজযাত্রীদের আগের চেয়েও ভালো সেবা দিতে পারি। এয়ার ট্রাভেল, হজ ও উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোনের উদ্যোগে শনিবার (১১ এপ্রিল) নগরের একটি কনভেনশন হলে হজ প্রশিক্ষণ কর্মশালা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।  ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোজাহেদ হোসেন মিঠু ও মোহাম্মমদ ইব্রাহিমের উপস্থিতিতে ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার কাজী মুহাম্মদ আবদুল হক শাহিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।  মাওলানা আবু সায়েম মুহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ম্যানেজার (কমিউনিকেশন, সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুর রহমান। প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন করেন ট্রাভেল জোন পরিচালক আমজাদ হোসেন তালুকদার। বিশেষ অতিথি

যারা আল্লাহর ঘরে মেহমান হওয়ার ডাক পেয়েছেন তারা বড়ই সৌভাগ্যবান

ট্রাভেল জোন’র হজ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, প্রত্যেক মুসলমান সারাজীবন আশায় থাকেন জীবনে একবার হলেও হজ করবেন। কিন্তু আর্থিক, শারীরিক নানা সমস্যার কারণে সেটা সবার পক্ষে সম্ভব হয় না। যারা আল্লাহর ঘরে মেহমান হয়ে যাওয়ার ডাক পেয়েছেন তারা বড়ই সৌভাগ্যবান। তাদের সেবা করতে পেরে আমরাও গর্বিত। আল্লাহর দরবারে শুকরিয়া করি, যাতে হজযাত্রীদের আগের চেয়েও ভালো সেবা দিতে পারি।

এয়ার ট্রাভেল, হজ ও উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোনের উদ্যোগে শনিবার (১১ এপ্রিল) নগরের একটি কনভেনশন হলে হজ প্রশিক্ষণ কর্মশালা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোজাহেদ হোসেন মিঠু ও মোহাম্মমদ ইব্রাহিমের উপস্থিতিতে ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার কাজী মুহাম্মদ আবদুল হক শাহিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। 

মাওলানা আবু সায়েম মুহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ম্যানেজার (কমিউনিকেশন, সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুর রহমান। প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন করেন ট্রাভেল জোন পরিচালক আমজাদ হোসেন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন- আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর আল্লামা মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, এডিশনাল ডিআইজি (ডিসি- দক্ষিণ) শেখ শরিফুল ইসলাম, লায়ন্স জেলা গর্ভনর লায়ন মোসলেহ উদ্দিন অপু, পিএমজির চেয়ারম্যান ইকবাল হোসাইন। 

আল আরাফাহ ইসলামী ব্যাংকের জোনাল হেড মোহাম্মদ সালামত উল্লাহ, কল্পলোক মডেল মসজিদের খতিব আল্লামা আনোয়ারুল হক আযহারী, আইআইইউসির অধ্যাপক ড. মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল আজিজ রেজভী, অধ্যাপক  মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, ট্রাভেল জোন ঢাকা অফিসের পরিচালক মুশফিকুর রহিম আব্বাসী,মাওলানা হেলাল উদ্দিন চিশতি,হাফেজ মাওলানা সোইাইল উদ্দিন কাদেরী,মাওলানা নিজাম উদ্দিন আনোয়ারী। 

দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্দ গোলামুর রহমান আশরফ শাহ, ক্লিফটন গ্রুপের সিইও এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী, কোহিনুর সিটির চেয়ারম্যান লায়ন কোহিনুর কামাল, লায়ন্স ভাইস জেলা গর্ভনর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিবি-সিএমপি) মুহাম্মদ হাবিবুর রহমান। 

বাংলাদেশ বিমানের চট্টগ্রামের স্টেশন ম্যানেজার ফজলে সাব্বির হাসান, চন্দনাইশ উপজেলার প্রাক্তন চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার আবদুল আজিজ, সমাজসেবক আবুল হোসেন মাস্টার, তামাকুমন্ডী লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সেক্রেটারি মোহাম্মদ মোজাম্মেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাদরাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ, গারাঙ্গীয়া দরবার শরীফের শাহজাদা কাজী এবিএম মুহিবুল্লাহ। 

বিএসআরএম’র প্রতিনিধি হেদায়াতুল ইসলাম, ব্যবসায়ী আলী হোসেন আরিফ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী। প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন বায়তুশ শরফ আলীয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow