যারা সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে, তারা শিক্ষা নষ্ট করেছে : বিএমইউ উপাচার্য
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত ২০ বছর যারা সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি জেনারেশন ও শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এর ফলেই সমাজে সন্ত্রাস, মাদক ও নানা ধরনের অপরাধ বেড়েছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য বলেন, সমাজ থেকে অপরাধ ও মাদকের শেকড় উপড়ে ফেলে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ডা. সিদ্দিকী বলেন, ‘অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সে বিএনপিসহ যে দলেরই হোক না কেন।’
চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলা হবে যেখানে শিশু থেকে বৃদ্ধ— সবাই গভীর রাতেও নির্ভয়ে চলাচল করতে পারবেন।
মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, এলাকায় কোথাও মাদকের আস্তানা থাকলে তা চিহ্নিত করে পুলিশকে জানাতে হবে। কোনো রাজনৈ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত ২০ বছর যারা সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি জেনারেশন ও শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এর ফলেই সমাজে সন্ত্রাস, মাদক ও নানা ধরনের অপরাধ বেড়েছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য বলেন, সমাজ থেকে অপরাধ ও মাদকের শেকড় উপড়ে ফেলে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ডা. সিদ্দিকী বলেন, ‘অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সে বিএনপিসহ যে দলেরই হোক না কেন।’
চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলা হবে যেখানে শিশু থেকে বৃদ্ধ— সবাই গভীর রাতেও নির্ভয়ে চলাচল করতে পারবেন।
মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, এলাকায় কোথাও মাদকের আস্তানা থাকলে তা চিহ্নিত করে পুলিশকে জানাতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ অন্যায় করলে তাকে আইনের আওতায় আনতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
করিমপুর পাবলিক ইনস্টিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।