যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, শিগগির দেশে আনা হবে: গভর্নর

বিদেশে পাচার হওয়া বাংলাদেশের অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এ তথ্য জানান। বৈঠকে তিনি ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, দুর্বল ব্যাংকের পুনর্গঠন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সম্পাদকদের অবহিত করেন। আরও পড়ুন বাজেট ২০২৬-২৭ / ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নিতে চায় সরকার আরও পড়ুন ১০ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ২২.২১ বিলিয়ন ডলার গভর্নর বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতে এরই মধ্যে বেশকিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে।

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, শিগগির দেশে আনা হবে: গভর্নর

বিদেশে পাচার হওয়া বাংলাদেশের অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

তিনি বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এ তথ্য জানান।

বৈঠকে তিনি ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, দুর্বল ব্যাংকের পুনর্গঠন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সম্পাদকদের অবহিত করেন।

গভর্নর বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনতে এরই মধ্যে বেশকিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে। ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নয়ন ও সমন্বয় কার্যক্রম সম্পন্ন হলে পুনর্গঠন প্রক্রিয়া আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ কয়েকটি বড় ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ব্যবস্থাপনায় পরিবর্তন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বৈঠকে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, শামসুল হক জাহিদ, মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমান, এএমএম বাহাউদ্দীন, শাহেদ মুহাম্মদ আলী এবং মোস্তফা মামুন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররাও এতে অংশ নেন।

বৈঠকে দেশের আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি, সংস্কার উদ্যোগ এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে সরকারের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow