যুক্তরাষ্ট্রই আলোচনার জন্য অনুরোধ করেছিল: আরাগচি
যুদ্ধ শুরুর দিকে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করা যুক্তরাষ্ট্র ২০ দিন পর আলোচনার জন্য অনুরোধ করেছিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআরবিতে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আরাগচি বলেন, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দ লিখেছিলেন; ‘নিঃশর্ত আত্মসমর্পণ’।
তিনি বলেন, তারা আমাদের কাছে এটাই চেয়েছিল। কিন্তু ২০ দিন পর সেই একই শত্রুই আলোচনার জন্য অনুরোধ করছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি পুরো বিশ্বকে দেখিয়েছে, তারা কঠিন ও অপরাজেয় শক্তি।
তিনি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি একাধিকবার শুনেছেন, আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; আপনারা পুরো বিশ্বকে বিস্মিত করেছেন।
আরাগচি বলেন, কেউ ভাবেনি ইরান এভাবে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পাশে ছিল ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশ। এতগুলো পক্ষের সমর্থন থাকা সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা বিশ্বকে বিস্মিত
যুদ্ধ শুরুর দিকে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করা যুক্তরাষ্ট্র ২০ দিন পর আলোচনার জন্য অনুরোধ করেছিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআরবিতে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আরাগচি বলেন, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দ লিখেছিলেন; ‘নিঃশর্ত আত্মসমর্পণ’।
তিনি বলেন, তারা আমাদের কাছে এটাই চেয়েছিল। কিন্তু ২০ দিন পর সেই একই শত্রুই আলোচনার জন্য অনুরোধ করছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি পুরো বিশ্বকে দেখিয়েছে, তারা কঠিন ও অপরাজেয় শক্তি।
তিনি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি একাধিকবার শুনেছেন, আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; আপনারা পুরো বিশ্বকে বিস্মিত করেছেন।
আরাগচি বলেন, কেউ ভাবেনি ইরান এভাবে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পাশে ছিল ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশ। এতগুলো পক্ষের সমর্থন থাকা সত্ত্বেও ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা বিশ্বকে বিস্মিত করেছে।
সূত্র : আল জাজিরা