যুক্তরাষ্ট্রকে পাল্টা ১৪ দফা দিল ইরান
যুদ্ধের সম্পূর্ণ অবসানে ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। এ প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে ফার্স নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান এই ১৪ দফা দিয়েছে। রোববার (০৩ মে) অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইরান ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ বার্তা বিনিময়ও চলছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাস এখনো বজায় রয়েছে। ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে এই কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাবে একটি ‘স্পষ্ট রোডম্যাপ’ তুলে ধরা হয়েছে। এর লক্ষ্য হলো ‘আরোপিত যুদ্ধ’ শেষ করা এবং সম্ভাব্য যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের ‘রেড লাইন’ নির্ধারণ করা। যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাব হিসেবেই এই ইরানি প্রস্তাব তৈরি করা হয়েছে। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ৯ দফা প্র
যুদ্ধের সম্পূর্ণ অবসানে ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। এ প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে ফার্স নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান এই ১৪ দফা দিয়েছে।
রোববার (০৩ মে) অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইরান ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ বার্তা বিনিময়ও চলছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাস এখনো বজায় রয়েছে। ইরানের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেয়ে এই কূটনৈতিক যোগাযোগ শুরু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রস্তাবে একটি ‘স্পষ্ট রোডম্যাপ’ তুলে ধরা হয়েছে। এর লক্ষ্য হলো ‘আরোপিত যুদ্ধ’ শেষ করা এবং সম্ভাব্য যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের ‘রেড লাইন’ নির্ধারণ করা। যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাব হিসেবেই এই ইরানি প্রস্তাব তৈরি করা হয়েছে।
ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাব হিসেবে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছে, যার মূল লক্ষ্য যুদ্ধের সম্পূর্ণ অবসান নিশ্চিত করা।
সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির কথা বলা হলেও ইরান মনে করে, ৩০ দিনের মধ্যেই সব গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান করা উচিত। তারা সাময়িক যুদ্ধবিরতির বদলে একটি স্থায়ী ও সমন্বিত সমাধানের ওপর জোর দিয়েছে।
ইরানের প্রস্তাবে ভবিষ্যতে সামরিক হামলা না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সমুদ্র অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য নতুন কাঠামো গঠনের কথাও বলা হয়েছে। এসব প্রস্তাবের বিষয়ে এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।
ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল আরোপিত যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে ইরান একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। তিনি বলেন, এই প্রস্তাব পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
তেহরানে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের ব্রিফিংয়ে তিনি বলেন, কূটনৈতিক পথ অনুসরণ করবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে; এই সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ‘নিরাশা ও অবিশ্বাস’ এখনও বজায় আছে এবং কোনো কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের আন্তরিকতা নিয়েও সন্দেহ রয়েছে।
What's Your Reaction?