যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের আবেদনে কড়াকড়ি

যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় থাকা বিদেশিদের গ্রিনকার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে বলে নতুন নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর আলজাজিরার। মার্কিন প্রশাসন বলছে, অভিবাসন ব্যবস্থার আইনি ফাঁকফোকর বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, এতে গ্রিনকার্ড আবেদন প্রক্রিয়া আরও নিয়মতান্ত্রিক হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তন বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়। এটি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার বিষয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে বলেছে, যেসব বিদেশি সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে আছেন এবং গ্রিনকার্ড চান, তাদের আবেদন করতে নিজ দেশে ফিরতে হবে। তবে সব ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে না। কর্মকর্তারা প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করবেন। আবেদন মূল্যায়নের সময় ভিসার শর্ত ভঙ্গ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা বা জালিয়াতির মতো বিষয় গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে কিছু ডুয়াল ইনটেন্ট ভিসাধারীর ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। এসব ভিসায় সাময়িকভাবে য

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের আবেদনে কড়াকড়ি
যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় থাকা বিদেশিদের গ্রিনকার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে বলে নতুন নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর আলজাজিরার। মার্কিন প্রশাসন বলছে, অভিবাসন ব্যবস্থার আইনি ফাঁকফোকর বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, এতে গ্রিনকার্ড আবেদন প্রক্রিয়া আরও নিয়মতান্ত্রিক হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (ইউএসসিআইএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তন বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়। এটি কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার বিষয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে বলেছে, যেসব বিদেশি সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে আছেন এবং গ্রিনকার্ড চান, তাদের আবেদন করতে নিজ দেশে ফিরতে হবে। তবে সব ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে না। কর্মকর্তারা প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করবেন। আবেদন মূল্যায়নের সময় ভিসার শর্ত ভঙ্গ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা বা জালিয়াতির মতো বিষয় গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে কিছু ডুয়াল ইনটেন্ট ভিসাধারীর ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। এসব ভিসায় সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার পাশাপাশি গ্রিনকার্ডের আবেদন করার সুযোগ থাকে। কিন্তু তাতেও গ্রিনকার্ড নিশ্চিত নয় বলে জানিয়েছে ইউএসসিআইএস। এদিকে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলো নতুন নীতির সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এতে অনেক অভিবাসী ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হতে পারেন। অলাভজনক সংস্থা এইচআইএএস বলেছে, মানবপাচারের শিকার ব্যক্তি ও নির্যাতিত শিশুরাও এ নীতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow