যুক্তরাষ্ট্রের জন্য ‘রেড লাইন’ তালিকা দিলো ইরান, কী আছে এতে

যুক্তরাষ্ট্রকে জানানোর জন্য পাকিস্তানকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত তালিকা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স জানিয়েছে, আরাগচি তার সাম্প্রতিক পাকিস্তান সফরকালে যুক্তরাষ্ট্রের জন্য এই তালিকা দেন। বার্তা সংস্থাটি জানিয়েছে, এই রেড লাইনগুলোর মধ্যে ‘পারমাণবিক বিষয় এবং হরমুজ প্রণালি’ অন্তর্ভুক্ত রয়েছে। এতে আরো বলা হয়েছে, ‘এই বার্তা আদান-প্রদান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় এবং এর উদ্দেশ্য ছিল আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের রেড লাইনগুলো স্পষ্ট করা।’ যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা চলমানযুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা চলমানএ ছাড়া আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। আরাগচি বর্তমানে সেন্ট পিটার্সবার্গে রয়েছেন, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সপ্তাহান্তে তিনি পাকিস্তান ও ওমানে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে বলেন, পাকিস্তানে তারা সেই শর্তগুলো নিয়ে আলোচনা করেছেন, যার অধীনে ইরান-যুক্তরাষ্ট্র আল

যুক্তরাষ্ট্রের জন্য ‘রেড লাইন’ তালিকা দিলো ইরান, কী আছে এতে

যুক্তরাষ্ট্রকে জানানোর জন্য পাকিস্তানকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত তালিকা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স জানিয়েছে, আরাগচি তার সাম্প্রতিক পাকিস্তান সফরকালে যুক্তরাষ্ট্রের জন্য এই তালিকা দেন।

বার্তা সংস্থাটি জানিয়েছে, এই রেড লাইনগুলোর মধ্যে ‘পারমাণবিক বিষয় এবং হরমুজ প্রণালি’ অন্তর্ভুক্ত রয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘এই বার্তা আদান-প্রদান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় এবং এর উদ্দেশ্য ছিল আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের রেড লাইনগুলো স্পষ্ট করা।’

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা চলমানযুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা চলমান
এ ছাড়া আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

আরাগচি বর্তমানে সেন্ট পিটার্সবার্গে রয়েছেন, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

সপ্তাহান্তে তিনি পাকিস্তান ও ওমানে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে বলেন, পাকিস্তানে তারা সেই শর্তগুলো নিয়ে আলোচনা করেছেন, যার অধীনে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরায় শুরু হতে পারে।

সূত্র: সিএনএন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow