যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্য বাংলাদেশ এখন সবচেয়ে আকর্ষণীয়

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্য বাংলাদেশ এখন অত‍্যন্ত কার্যকর ও উপযোগী দেশ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনীতি ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বাংলাদেশ পরিচালনায় এখন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ‍্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার ধারাবাহিকতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান জনআস্থা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। ফলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্য বাংলাদেশ এখন অত‍্যন্ত কার্যকর ও উপযোগী দেশ। বৃহস্পতিবার (১১ জুন) ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ‘দ্য নেস্ট রুমে’ আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়িক সংগঠন বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) এবং আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিসিকিউরিটির যৌথ উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়। বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানায়, বৈঠক

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্য বাংলাদেশ এখন সবচেয়ে আকর্ষণীয়

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্য বাংলাদেশ এখন অত‍্যন্ত কার্যকর ও উপযোগী দেশ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনীতি ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, বাংলাদেশ পরিচালনায় এখন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ‍্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার ধারাবাহিকতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান জনআস্থা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। ফলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্য বাংলাদেশ এখন অত‍্যন্ত কার্যকর ও উপযোগী দেশ।

বৃহস্পতিবার (১১ জুন) ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ‘দ্য নেস্ট রুমে’ আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়িক সংগঠন বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) এবং আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিসিকিউরিটির যৌথ উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং জানায়, বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসা, বাণিজ্য, কৌশলগত ও বিনিয়োগ খাতের শীর্ষ প্রতিনিধিরা এতে অংশ নেন।

বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‌‌‘বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী আছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে এলপিজি কেনার উদ্যোগ চলমান। বিনিয়োগকারীদের জন‍্য জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত।’

আইএইচও/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow