যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবানন বৈঠক আজ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আজ ইসরায়েল ও লেবাননের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে লেবানন বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ এক মাস বাড়ানোর অনুরোধ জানাতে পারে বলে জানা যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলমান আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংলাপ মেনে নিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে।
এদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, লেবাননের সঙ্গে তাদের কোনো গুরুতর মতপার্থক্য নেই। তিনি শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করার পথে প্রধান বাধা হিসেবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবুও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় প্রতিনিয়ত বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। বুধবার এমন এক হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত হন। পাশাপাশি, ইসরায়েলের দখলে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আজ ইসরায়েল ও লেবাননের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে লেবানন বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ এক মাস বাড়ানোর অনুরোধ জানাতে পারে বলে জানা যায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলমান আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংলাপ মেনে নিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে।
এদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, লেবাননের সঙ্গে তাদের কোনো গুরুতর মতপার্থক্য নেই। তিনি শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করার পথে প্রধান বাধা হিসেবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবুও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় প্রতিনিয়ত বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। বুধবার এমন এক হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত হন। পাশাপাশি, ইসরায়েলের দখলে থাকা এলাকাগুলোতে লেবাননের বাড়িঘর ধ্বংসের ঘটনাও ঘটছে।
লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের শুরুতে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২,৪৫৪ জন নিহত হয়েছেন।