যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, অন্যদিকে যুদ্ধ বন্ধের কথা বলছে। আমরা এখন তাদের কৌশল বুঝে ফেলেছি। খবর আল জাজিরার। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমেরিকানরা প্রতিনিয়ত এই অঞ্চলে নতুন সামরিক সরঞ্জাম নিয়ে আসছে, আবার দাবি করছে তারা যুদ্ধ থামাতে চায়। তিনি আরও বলেন, তারা মনে করছে আমাদের গোয়েন্দা সক্ষমতা তাদের বুদ্ধিমত্তার মতোই সীমিত। কিন্তু ইরান এখন আমেরিকার এই ধরনের কৌশল ও চাল পুরোপুরি বুঝে ফেলার পর্যায়ে পৌঁছে গেছে। গালিবাফের মতে, শুধু কথায় নয়, বাস্তব কর্মকাণ্ডেই শান্তির প্রমাণ থাকতে হবে। দাবির সঙ্গে কাজের মিল থাকতে হবে, পরস্পরবিরোধী হওয়া চলবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে আলোচনা হলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এ পরিস্থিতিতে গালিবাফের মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, অন্যদিকে যুদ্ধ বন্ধের কথা বলছে। আমরা এখন তাদের কৌশল বুঝে ফেলেছি। খবর আল জাজিরার।
সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমেরিকানরা প্রতিনিয়ত এই অঞ্চলে নতুন সামরিক সরঞ্জাম নিয়ে আসছে, আবার দাবি করছে তারা যুদ্ধ থামাতে চায়।
তিনি আরও বলেন, তারা মনে করছে আমাদের গোয়েন্দা সক্ষমতা তাদের বুদ্ধিমত্তার মতোই সীমিত। কিন্তু ইরান এখন আমেরিকার এই ধরনের কৌশল ও চাল পুরোপুরি বুঝে ফেলার পর্যায়ে পৌঁছে গেছে।
গালিবাফের মতে, শুধু কথায় নয়, বাস্তব কর্মকাণ্ডেই শান্তির প্রমাণ থাকতে হবে। দাবির সঙ্গে কাজের মিল থাকতে হবে, পরস্পরবিরোধী হওয়া চলবে না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে আলোচনা হলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এ পরিস্থিতিতে গালিবাফের মন্তব্যকে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।
What's Your Reaction?