যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কারণ দেখছে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ইতি টানতে চুক্তি করতে চায় বলে দাবি করলেও তেহরান এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো কারণ দেখছে না তার দেশ। রোববার (১৫ মার্চ) সম্প্রচারিত সিবিএস টেলিভিশনের অনুষ্ঠান ‘ফেস দ্য নেশনে’ দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান আলোচনায় আগ্রহী নয়। আমরা যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী। আমরা শুধু আমাদের জনগণকে রক্ষা করছি। আরাগচি আরও বলেন, আমরা বুঝতে পারছি না কেন আমাদের আমেরিকানদের সঙ্গে কথা বলা উচিত। কারণ আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। তিনি যোগ করেন, আমেরিকানদের সঙ্গে কথা বলে আমাদের কোনো ভালো অভিজ্ঞতা নেই। এর আগে শনিবার (১৪ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধ শেষ করতে একটি চুক্তি করতে চায়। তবে বর্তমান শর্তে তিনি কোনো চুক্তি করতে প্রস্তুত নন বলে জানান। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। আরাগচি বলেন, আমরা কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করিনি, এমনকি আলোচনার জন্যও কখনো অনুরোধ করিনি। তবে তিনি জা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কারণ দেখছে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ইতি টানতে চুক্তি করতে চায় বলে দাবি করলেও তেহরান এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো কারণ দেখছে না তার দেশ।

রোববার (১৫ মার্চ) সম্প্রচারিত সিবিএস টেলিভিশনের অনুষ্ঠান ‘ফেস দ্য নেশনে’ দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান আলোচনায় আগ্রহী নয়। আমরা যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী। আমরা শুধু আমাদের জনগণকে রক্ষা করছি।

আরাগচি আরও বলেন, আমরা বুঝতে পারছি না কেন আমাদের আমেরিকানদের সঙ্গে কথা বলা উচিত। কারণ আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।

তিনি যোগ করেন, আমেরিকানদের সঙ্গে কথা বলে আমাদের কোনো ভালো অভিজ্ঞতা নেই।

এর আগে শনিবার (১৪ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধ শেষ করতে একটি চুক্তি করতে চায়। তবে বর্তমান শর্তে তিনি কোনো চুক্তি করতে প্রস্তুত নন বলে জানান। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

আরাগচি বলেন, আমরা কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করিনি, এমনকি আলোচনার জন্যও কখনো অনুরোধ করিনি।

তবে তিনি জানান, গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট কিছু তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করতে আগ্রহী দেশগুলোর সঙ্গে ইরান কথা বলতে প্রস্তুত।

তিনি বলেন, আমি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলতে পারছি না। তবে বেশ কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, যারা তাদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চায়।

সূত্র: এএফপি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow