যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার দিনক্ষণ ঠিক হয়নি
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। নতুন করে বৈঠকের আগে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়া জরুরি বলেও জানান তিনি। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এক কূটনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা এখন দুপক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে যেতে চাই না, যা ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। এতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, কাঠামোতে একমত না হওয়া পর্যন্ত আমরা কোনো তারিখ নির্ধারণ করতে পারছি না। কিছু অগ্রগতি হয়েছিল, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির কারণে সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না। আন্তর্জাতিক আইন প্রসঙ্গে তিনি বলেন, ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে ব্যতিক্রম হিসেবে দেখলে তা আমরা মেনে নেব না। আমরা আন্তর্জাতিক বিধি ও আইনের মধ্যেই থাকবো। গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। নতুন করে বৈঠকের আগে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়া জরুরি বলেও জানান তিনি।
শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এক কূটনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা এখন দুপক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে যেতে চাই না, যা ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। এতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, কাঠামোতে একমত না হওয়া পর্যন্ত আমরা কোনো তারিখ নির্ধারণ করতে পারছি না। কিছু অগ্রগতি হয়েছিল, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির কারণে সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না।
আন্তর্জাতিক আইন প্রসঙ্গে তিনি বলেন, ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে ব্যতিক্রম হিসেবে দেখলে তা আমরা মেনে নেব না। আমরা আন্তর্জাতিক বিধি ও আইনের মধ্যেই থাকবো।
গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি সপ্তাহে আবারও দুই দেশের সরাসরি আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে বৈঠক আয়োজনের জটিলতার কারণে তা আপাতত হওয়ার সম্ভাবনা কম।
What's Your Reaction?