যুক্তরাষ্ট্রের ৩টি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তাদের এক প্রদিবেদনে এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলার পর জাহাজগুলোতে আগুন ধরে যায়। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিতকরণ পাওয়া যায়নি। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এখানে যেকোনো ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত। এদিকে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন ওই অঞ্চলের নিরাপত্তা ও সামুদ্রিক চলাচলের ওপর।

যুক্তরাষ্ট্রের ৩টি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তাদের এক প্রদিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলার পর জাহাজগুলোতে আগুন ধরে যায়। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এখানে যেকোনো ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।

এদিকে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন ওই অঞ্চলের নিরাপত্তা ও সামুদ্রিক চলাচলের ওপর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow