যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলা, সন্দেহভাজন নিহত
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।
টুইন ফলস পুলিশের তথ্য কর্মকর্তা জশ পামার জানান, শনিবারের ঘটনায় জারি করা সব শেল্টার-ইন-প্লেস নির্দেশনা তুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি, সম্প্রদায়ের প্রতি হুমকি এখন শেষ হয়েছে।
কর্তৃপক্ষ এখনো নিহত ও আহতদের সুনির্দিষ্ট সংখ্যা বা আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত প্রকাশ করেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের এই সংখ্যার মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী অন্তর্ভুক্ত কি না, তা এখনও নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছেই সন্দেহভাজন হামলাকারীর মরদেহ পাওয়া গেছে। তার পরিচয় এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
এই হামলার ঘটনা টুইন ফলস শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ঘটে, যেখানে হোটেল, রেস্তোরাঁ এবং বড় বড় খুচরা বিক্রয়
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।
টুইন ফলস পুলিশের তথ্য কর্মকর্তা জশ পামার জানান, শনিবারের ঘটনায় জারি করা সব শেল্টার-ইন-প্লেস নির্দেশনা তুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি, সম্প্রদায়ের প্রতি হুমকি এখন শেষ হয়েছে।
কর্তৃপক্ষ এখনো নিহত ও আহতদের সুনির্দিষ্ট সংখ্যা বা আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত প্রকাশ করেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, প্রাথমিকভাবে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের এই সংখ্যার মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী অন্তর্ভুক্ত কি না, তা এখনও নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছেই সন্দেহভাজন হামলাকারীর মরদেহ পাওয়া গেছে। তার পরিচয় এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
এই হামলার ঘটনা টুইন ফলস শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ঘটে, যেখানে হোটেল, রেস্তোরাঁ এবং বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিক তদন্তে একজন সক্রিয় বন্দুকধারীর তথ্য পাওয়া গেলেও, ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে সতর্ক করে জশ পামার বলেন, সামাজিক মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।
সূত্র: সিএনএন