যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর

বলিউডের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর এই অভিনীত সিনেমার ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল আকাশ ছোঁয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে এবার বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে রণবীর কাপুরকে ‘রাম’ অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা।  নিজের দেশের চেয়ে বিদেশের মাটিকে বেশি অগ্রাধিকার দেওয়াতেই ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক ও নেটিজেনরা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন , ‘ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?’ নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ‘ভারত এবং ভারতীয় সিনেপ্রেমীদের অপমানের অভিযোগ তুলেছেন। অনেকে বলছেন, ‘বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা।’ রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ, ‘রাম’ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর

যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর

বলিউডের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর এই অভিনীত সিনেমার ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল আকাশ ছোঁয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে এবার বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ‘রামায়ণ’-এর টিজার প্রদর্শন করা হয়েছে। সেখানে রণবীর কাপুরকে ‘রাম’ অবতারে দেখে প্রবাসী ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ হলেও, বিষয়টি একদমই ভালোভাবে নেয়নি দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা। 

নিজের দেশের চেয়ে বিদেশের মাটিকে বেশি অগ্রাধিকার দেওয়াতেই ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক ও নেটিজেনরা। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন , ‘ভারতীয় মহাকাব্য কেন আমেরিকায় আগে প্রদর্শিত হবে?’ নেটিজেনদের একাংশ রণবীর ও নীতেশ তিওয়ারির বিরুদ্ধে ‘ভারত এবং ভারতীয় সিনেপ্রেমীদের অপমানের অভিযোগ তুলেছেন।

অনেকে বলছেন, ‘বাণিজ্যিক স্বার্থে, টাকার লোভেই নিজের দেশ ছেড়ে মার্কিন মুলুকে ঝলক উন্মোচন করেছেন রণবীর কাপুররা।’ রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর। কারণ, ‘রাম’ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন তিনি।  

প্রসঙ্গত, নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওলসহ আরও অনেকে। সবকিছ ঠিকঠাক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow