যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু হবে আগামী সপ্তাহে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। ওমানের মাস্কাটে প্রথম দফার বৈঠকের পর তিনি এ তথ্য জানান। একইসঙ্গে আলোচনাকে খুব ফলপ্রসূ বলে মন্তব্য করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো সমঝোতা না হলে ইরানকে খুব কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান তিনি জানাননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, বৈঠকে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে। পশ্চিমা দেশগুলো মনে করে, এ কর্মসূচির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি; যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। তিনি জানান, ইতিবাচক পরিবেশে মতবিনিময় হয়েছে এবং আলোচনা চালিয়ে যেতে উভয়পক্ষ সম্মত হয়েছে। ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এটাই দুই দেশের প্রথম সরাসরি বৈঠক। তবে আলোচনার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়। ইরান জানিয়েছে, আলোচনায় শুধু পারমাণবিক বিষয়ই থাকবে। তবে যুক্তরাষ্ট্র আগে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। ওমানের মাস্কাটে প্রথম দফার বৈঠকের পর তিনি এ তথ্য জানান। একইসঙ্গে আলোচনাকে খুব ফলপ্রসূ বলে মন্তব্য করেন।
ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো সমঝোতা না হলে ইরানকে খুব কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান তিনি জানাননি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, বৈঠকে মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে। পশ্চিমা দেশগুলো মনে করে, এ কর্মসূচির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি; যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। তিনি জানান, ইতিবাচক পরিবেশে মতবিনিময় হয়েছে এবং আলোচনা চালিয়ে যেতে উভয়পক্ষ সম্মত হয়েছে।
২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এটাই দুই দেশের প্রথম সরাসরি বৈঠক। তবে আলোচনার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়।
ইরান জানিয়েছে, আলোচনায় শুধু পারমাণবিক বিষয়ই থাকবে। তবে যুক্তরাষ্ট্র আগে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের সমর্থনের বিষয়ও আলোচনায় আনতে চেয়েছিল, যা ইরান প্রত্যাখ্যান করেছে।
What's Your Reaction?