যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে আগামী বছর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। জুন মাসে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও তা এখনো যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বেশ কম।  গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পর অবরুদ্ধ হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়। এর ফলে বিশ্ব তেল বাজার কিছুটা স্বস্তি পায়। ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের সময়ে এই প্রণালিটি কার্যকরভাবে বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, গত জুন মাসে বিশ্বব্যাপী তেলের সরবরাহ প্রতিদিন ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে তা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে এখনও প্রতিদিন ৯৪ লাখ ব্যারেল কম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর তেলের সরবরাহ প্রতিদিন ৭৫ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যবস্থার উন্নতির ওপর। আইইএ আরও জানিয়েছে, তবে গত ৭ ও ৮ জুলাই নতুন করে তৈরি হওয়া সংঘাত ও উত্তেজনা জ্

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে আগামী বছর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। জুন মাসে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও তা এখনো যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বেশ কম। 

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পর অবরুদ্ধ হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়। এর ফলে বিশ্ব তেল বাজার কিছুটা স্বস্তি পায়। ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের সময়ে এই প্রণালিটি কার্যকরভাবে বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল।

সংস্থাটি জানিয়েছে, গত জুন মাসে বিশ্বব্যাপী তেলের সরবরাহ প্রতিদিন ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে তা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে এখনও প্রতিদিন ৯৪ লাখ ব্যারেল কম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর তেলের সরবরাহ প্রতিদিন ৭৫ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যবস্থার উন্নতির ওপর।

আইইএ আরও জানিয়েছে, তবে গত ৭ ও ৮ জুলাই নতুন করে তৈরি হওয়া সংঘাত ও উত্তেজনা জ্বালানি বাজারের ভবিষ্যৎকে মেঘাচ্ছন্ন করে তুলেছে। একইসঙ্গে আগামী বছর বাজার চাহিদার তুলনায় অতিরিক্তের দিকে যাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা ওলটপালট করে দিতে পারে।

সূত্র : এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow