যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্কহীন’ জাহাজের জন্য হরমুজ খোলা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্কহীন’ জাহাজের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সেসব জাহাজ ‘আগ্রাসনকারীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়’, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ উন্মুক্ত থাকবে। টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর জাহাজগুলোকে প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ইরান ‘যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র’ সহ্য করবে না। গত বছরের জুন মাসে ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে বাঘাই বলেন, ‘তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর নয় মাস পর তারা আবার শুরু করলো।’ ওই যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সূত্র: বিবিসি বাংলাকেএএ/

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্কহীন’ জাহাজের জন্য হরমুজ খোলা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্কহীন’ জাহাজের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সেসব জাহাজ ‘আগ্রাসনকারীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়’, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ উন্মুক্ত থাকবে।

টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর জাহাজগুলোকে প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

চলমান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ইরান ‘যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র’ সহ্য করবে না।

গত বছরের জুন মাসে ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে বাঘাই বলেন, ‘তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর নয় মাস পর তারা আবার শুরু করলো।’

ওই যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow