যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করবে ইতালি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে তাকে একজন মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করার চেষ্টা করছে। এর আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জানান, ইরানের সম্ভাব্য হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা দিতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow