দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট যাবে নির্ধারিত সময়ে

দোহা, দুবাই ও আবুধাবি ব্যতীত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার (১ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বার্তায় বিমান সব যাত্রীকে নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে ইরান। এই প্রেক্ষাপটে শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়। এমএমএ/একিউএফ

দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট যাবে নির্ধারিত সময়ে

দোহা, দুবাই ও আবুধাবি ব্যতীত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট নির্ধারিত সময়ে যাত্রা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রোববার (১ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বার্তায় বিমান সব যাত্রীকে নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে ইরান। এই প্রেক্ষাপটে শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়।

এমএমএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow