যুক্তরাষ্ট্র-ভারতসহ ৪ দেশের পারমাণবিক অস্ত্র ছাড়ার আহ্বান প্রত্যাখ্যান করল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের কূটনৈতিক জোট কোয়াড-এর পক্ষ থেকে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণে নতুন করে আহ্বান আসার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার বিষয়টি কখনোই ঘটবে না।
মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে কোয়াডভুক্ত চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি আবারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
এর জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-কে বলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ চিরকালই অসম্ভব।
তিনি কোয়াডকে যুক্তরাষ্ট্রের একতরফা বিশ্ব আধিপত্য কৌশলের রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার বলেও আখ্যা দেন।
মন্ত্রণালয় আরও দাবি করে, কোয়াডের এই অবস্থান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং জাপানের সামরিক পুনর্গঠন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন অর্জনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
উত্তর কোরিয়া জানিয়েছে, তারা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অটলভাবে কাজ চালিয়ে যাবে এবং এশিয়ায়
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের কূটনৈতিক জোট কোয়াড-এর পক্ষ থেকে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণে নতুন করে আহ্বান আসার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার বিষয়টি কখনোই ঘটবে না।
মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে কোয়াডভুক্ত চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি আবারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
এর জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-কে বলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ চিরকালই অসম্ভব।
তিনি কোয়াডকে যুক্তরাষ্ট্রের একতরফা বিশ্ব আধিপত্য কৌশলের রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার বলেও আখ্যা দেন।
মন্ত্রণালয় আরও দাবি করে, কোয়াডের এই অবস্থান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং জাপানের সামরিক পুনর্গঠন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন অর্জনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
উত্তর কোরিয়া জানিয়েছে, তারা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অটলভাবে কাজ চালিয়ে যাবে এবং এশিয়ায় জোটভিত্তিক রাজনীতির বিরোধিতা করবে।
এদিকে দক্ষিণ কোরিয়ার একীভূতকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই কোয়াডকে এশিয়ায় সম্ভাব্য ন্যাটো-ধাঁচের জোট হিসেবে দেখে আসছে এবং নিয়মিতভাবে এর সমালোচনা করে।
দক্ষিণ কোরিয়ার মতে, এবারের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া শুধু যুক্তরাষ্ট্র নয়, জাপান ও অস্ট্রেলিয়ার দিকেও তীব্র সমালোচনা করেছে এবং চীনের অবস্থানকে পরোক্ষভাবে সমর্থন করার ইঙ্গিত দিয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি