যুগপতের শরিকসহ ১৭ বছরে নির্যাতিতদের মূল্যায়নের দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের
জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত নিপীড়িতদের যথাযোগ্য মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।
রোববার (২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের যুগপৎ আন্দোলন থেকে গণঅভ্যুত্থান ও রক্তাক্ত জুলাই-আগস্ট স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানায় জাতীয়তাবাদী সমমনা জোট।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জোটের সমন্বয়ক ডা. সৈয়দ নুরুল ইসলাম বলেন, দিন দিন নিত্যপণ্যের দাম বাড়ছে। বাজার করতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। যদি এই সরকার চালের দাম কমিয়ে আমাদের খাওয়ার সুযোগ করে দেয়, তাহলে বলব, ‘খেয়েছি’। আর যদি দাম না কমায় এবং চালের দাম বর্তমান অবস্থায় রাখে, তাহলে বলব, ‘খাইনি’। মিথ্যা কথা বলা যাবে না। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি বিজয়ী হয়েছি।
তিনি আরও বলেন, আজ এই আলোচনা সভা থেকে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতি দৃষ্টি দিন। আপনি বলেছিলেন, একটি দলও যদি যুগপৎ আন্দোলন করে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
বক্তারা বলেন, রাজপথ থেকে ভিপি নূরকে নিয়েছেন, জুলাই আন্দ

বক্তারা বলেন, রাজপথ থেকে ভিপি নূরকে নিয়েছেন, জুলাই আন্দোলন থেকেও প্রতিনিধিত্ব নিয়েছেন। কিন্তু শুধু এই দুজনকে নিলেই জাতীয় সরকার হয় না। বাংলাদেশের সমমনা দলগুলো মনে করে না যে এটি জাতীয় সরকার হয়েছে। আপনি জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। কীভাবে করবেন, সেটি আপনাদের বিষয়। কীভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন, সেটিও আপনাদের ব্যাপার। তবে আমি মনে করি, আপনারা অবশ্যই সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। নতুন সরকারের বিরুদ্ধে কথা বলা ঠিক নয়। তবে প্রথম শর্তেই তারা ভুল করেছে—জাতীয় সরকার গঠন হয়নি।
জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আর আমরা, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। আজ জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেকের নানা বক্তব্য শোনা যায়। প্রকৃতপক্ষে, জুলাইয়ের এই সফলতা কোনো একক ব্যক্তি বা একক দলের নয়। এটি ছিল জাতীয়তাবাদী শক্তিসহ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফজুর রহমান মোস্তফা, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব রেজোয়ান মোস্তফা এবং এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন।