যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনা নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি করেছে। তবে হামলার স্থান ও সময় স্পষ্ট করেনি ইসরায়েলি বাহিনী। রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের পরিচয় প্রকাশ করে। তাতে বলা হয়, নিহত সেনা সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ ২২ বছর বয়সী। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা। ইসরায়েলের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। এদিকে আহত তিন সেনার সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। শত্রুকে ধ্বংস করা পর্যন্ত তারা থামবে না।
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি করেছে। তবে হামলার স্থান ও সময় স্পষ্ট করেনি ইসরায়েলি বাহিনী।
রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের পরিচয় প্রকাশ করে। তাতে বলা হয়, নিহত সেনা সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ ২২ বছর বয়সী। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা। ইসরায়েলের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি।
এদিকে আহত তিন সেনার সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চলছে। শত্রুকে ধ্বংস করা পর্যন্ত তারা থামবে না।
What's Your Reaction?