যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত ২০

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরার। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। উদ্ধারকারী দল চারটি মৃতদেহ উদ্ধার করলেও একজন নারীর মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। চলমান ইসরায়েলি হামলা জরুরি উদ্ধারকারী দলগুলোর কাজে বাধা সৃষ্টি করছে। নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। এনএনএ জানিয়েছে, রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ শহরে ভোরবেলায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এক হামলায় একটি বাড়িতে একজন নিহত ও আরেকজন আহত হয়ে

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত ২০

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর আল জাজিরার।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। উদ্ধারকারী দল চারটি মৃতদেহ উদ্ধার করলেও একজন নারীর মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। চলমান ইসরায়েলি হামলা জরুরি উদ্ধারকারী দলগুলোর কাজে বাধা সৃষ্টি করছে।

নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

এনএনএ জানিয়েছে, রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ শহরে ভোরবেলায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এক হামলায় একটি বাড়িতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আরেকটি বিমান হামলায় আল-শাহাবিয়া শহরে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এনএনএ আরও জানিয়েছে, টায়ার জেলার আল-হুশ শহরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। টায়ার জেলার দেইর কানুন এন-নাহর শহরে রাতভর চালানো এক হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চারজন নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, শনিবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনী কাফার শহরে ইসলামিক হেলথ অথরিটির সঙ্গে যুক্ত একটি সিভিল ডিফেন্স দলকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আরও বলা হয়, দলটি পূর্ববর্তী একটি হামলায় আহতদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছিল, তখনই তাদের ওপর গুলি চালানো হয়। এই হামলায় উদ্ধারকারী দলের সদস্যরা আহত হন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow