যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, ট্রাম্পকে ধন্যবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর
মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে তিনি উভয় পক্ষকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। খবর এএফপির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি, উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনার মাধ্যমে তারা একটি পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’তে পৌঁছাতে সক্ষম হবে, যা এই সংঘাতের স্থায়ী অবসান ঘটাবে।’
মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে তিনি উভয় পক্ষকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। খবর এএফপির।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি, উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনার মাধ্যমে তারা একটি পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’তে পৌঁছাতে সক্ষম হবে, যা এই সংঘাতের স্থায়ী অবসান ঘটাবে।’
What's Your Reaction?