যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে লেবাননের যোদ্ধারা : নেতানিয়াহু

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এটা বুঝতে হবে যে, হিজবুল্লাহর এই কর্মকাণ্ড কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে অমান্য করছে। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তারা এর পাল্টা জবাব দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে লেবাননের যোদ্ধারা : নেতানিয়াহু

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির।

সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এটা বুঝতে হবে যে, হিজবুল্লাহর এই কর্মকাণ্ড কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে অমান্য করছে।

রোববার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের সাতটি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তারা জানিয়েছে, হিজবুল্লাহ দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তারা এর পাল্টা জবাব দেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow