যুদ্ধবিরতি ৬০ দিন বৃদ্ধিতে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার খবর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ৬০ দিন বৃদ্ধি করার একটি সমঝোতায় উভয় পক্ষ সম্মত হয়েছে বলে হোয়াইট হাউসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে আলজাজিরা লিখেছে, হোয়াইট হাউজ সমঝোতার প্রাথমিক তথ্য গণমাধ্যমকে দিয়েছে। তারা বলেছে, একটি সমঝোতা স্মারকে পৌঁছানো গেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে সই করেননি।
What's Your Reaction?
